বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত।

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ (১১ এপ্রিল) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল” কর্তৃক মার্চ ২০২৬ মাসে উদ্ধারকৃত ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। এ সময় তিনি বলেন, সাইবার অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ বিল্লাল হোসেনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের সদস্যবৃন্দ।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত।

Update Time : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬