বাংলাদেশ ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অবৈধ মাটি উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৬০ Time View

মোঃ জসিম হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল ফারুক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরাধের সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এ সময় দায়ী ব্যক্তিকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে অবৈধ মাটি উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

Update Time : ০১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬