
শেখ সাইদুল আলম সাজু,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ সনকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে বীরগঞ্জ উপজেলায় মঙ্গল শোভাযাত্রা এবং নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উদযাপন করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল- ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নানা বয়সের নারী-পুরুষ, কচিকাঁচা কেউ পাঞ্জাবি, কেউ বাসন্তী শাড়ি পড়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন বাহারী রঙের পোশাকে সজ্জিত হয়। মঙ্গল শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাচা, জাতীয় পাখি দোয়েল স্থান পেয়েছে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ চত্বরের মাঠ প্রাঙ্গনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা নিবার্হী অফিসার মিস সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সিহাব ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল দ্দৌলা খান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, সদস্য সচিব কামরুল শাজাহান (শিপন) সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মিস সুমা খাতুনের সভাপতিত্বে উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা – কর্মচারী ও উপজেলা প্রসাশনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ চত্বরের মাঠ প্রাঙ্গনে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক বিভিন্ন রকমের পন্য সামগ্রী নিয়ে পরসা সাজিয়ে বসেছে। মেলায় নানা বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে।
Reporter Name 


















