বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকার রাতে রক্তাক্ত ভোলা: প্রবাসীর স্ত্রীর প্রাণ গেল, সন্তান লড়ছে মৃত্যুর সঙ্গে!

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪৭ Time View

তানজিল হোসেন, ভোলা: ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী নাসিমা বেগম (৩০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত শিশুটি বর্তমানে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অদ্য শনিবার (১৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে শরিফ সরদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধু নাসিমা প্রবাসী আল আমিনের স্ত্রী। ঘটনার সময় আল আমিন বিদেশে অবস্থান করছিলেন।

হত্যাকাণ্ডের শিকার নাসিমার পরিবারের সদস্যরা জানান গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। একই সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রাণভয়ে শিশুটি মৃত্যুর ভান করে পড়ে থাকায় কোনোমতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা গুরুতর।

এ নৃশংস ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে— “আমরা কোন সমাজে বসবাস করছি?”

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এবিষয় ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

অন্ধকার রাতে রক্তাক্ত ভোলা: প্রবাসীর স্ত্রীর প্রাণ গেল, সন্তান লড়ছে মৃত্যুর সঙ্গে!

Update Time : ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬