বাংলাদেশ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মানবপাচার চক্রের ভয়াবহ প্রতারণা: ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিখোঁজ ১জন আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৮ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সংঘবদ্ধ মানবপাচার চক্রের প্রতারণার শিকার হয়েছে একটি পরিবার। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে সেখানে আটকে রেখে নির্যাতন ও বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকার মনিরুজ্জামান মিয়াং (৫১) তার ছেলে মিনহাজ মিয়া (২১)-কে ইতালি পাঠানোর জন্য স্থানীয় দালাল মনির সরদারের সঙ্গে যোগাযোগ করেন। গত বছরের ১০ অক্টোবর চক্রটি তাদের কাছ থেকে প্রায় ২৬ লাখ টাকা নেয়।

পরবর্তীতে ইতালির পরিবর্তে মিনহাজকে দুবাই হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে পরিবার দাবি করেছে। এরপর তার মুক্তির জন্য আরও ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ছেলেকে বাঁচাতে পরিবারটি জমি বিক্রি করে প্রায় ৪২ লাখ টাকা এবং পরে আরও ১৮ লাখ টাকা পরিশোধ করে। তবুও এখনো দেশে ফিরতে পারেননি এখন নিখোঁজ মিনহাজ।

পরিবারের অভিযোগ, চক্রটি এখনো বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে এবং আরও টাকার চাপ দিচ্ছে।

এ ঘটনায় নুরইল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের রাজেক সরদার, তার ছেলে মনির সরদার, পপি আক্তার, জসিম সরদার ও রেজাউল কাজীর নাম উঠে এসেছে। এরই মধ্যে জসিম নামের এক ব্যক্তিকে ভাঙ্গা থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

ভাঙ্গা থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ ও মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, মনির সরদারের ফকির থেকে কোটিপতি বাদশা তিনি এক সময় এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্র বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও পরিবার এ ধরনের ভয়াবহ প্রতারণার শিকার হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মানবপাচার চক্রের ভয়াবহ প্রতারণা: ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিখোঁজ ১জন আটক

Update Time : ১২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬