বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংক কোয়ার্টারে অবৈধ দখল উচ্ছেদে চূড়ান্ত নোটিশ: ৩০ এপ্রিলের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ।

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪৩ Time View

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক-এর স্টাফ কোয়ার্টার এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৮ এপ্রিল দুপুর ১২টায় পাম্প অপারেটর দরবেশ দাদা আব্দুর রশিদকে দায়িত্ব প্রদান করা হয়, যাতে তিনি কোয়ার্টারের প্রতিটি বাসায় গিয়ে চূড়ান্ত নোটিশ পৌঁছে দেন।

ব্যাংকের এস্টেট ডিভিশন থেকে জারি করা মোট ৩৭টি ফ্লাটে নোটিশ সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব নোটিশকে “জরুরি ও চূড়ান্ত” হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে অবৈধভাবে ফ্লাট দখল করে থাকা সকল ব্যক্তিকে নিজ দায়িত্বে স্থান ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ না করলে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও রাজস্ব আদায় নিশ্চিত করতে তারা এখন কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে কোয়ার্টারের কিছু অংশ অবৈধভাবে ফ্লাট দখল হয়ে থাকায় ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং আর্থিক ক্ষতিও হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোটিশ পাওয়ার পর অনেক দখলদারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে নির্ধারিত সময়ের পর কোনো ধরনের অবৈধ দখল সহ্য করা হবে না।

এখন দেখার বিষয়, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্টরা নির্দেশনা মেনে স্থান ছাড়েন কিনা, নাকি ব্যাংক কর্তৃপক্ষকে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হয়।

শেষ কথা 

নির্দিষ্ট সময়ের মধ্যে ত্যাগ না করিলে পানি,বিদ্যুৎ,গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে অথবা সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এই নোটিশের শেষ এবং চূড়ান্ত বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সোনালী ব্যাংক কোয়ার্টারে অবৈধ দখল উচ্ছেদে চূড়ান্ত নোটিশ: ৩০ এপ্রিলের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ।

Update Time : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬