বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View

নরসিংদী থেকে আব্দুস সালাম: নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (আজ) বিকাল তিনটায় নরসিংদী জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সাংবাদিকতাকে একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সকল সাংবাদিকের নৈতিক দায়িত্ব। “সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই প্রকৃত সাংবাদিকতা” এমন মন্তব্য করে তিনি সাংবাদিকদের ন্যায় ও নীতির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আওয়াল, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম মতি এবং সহ-সভাপতি ও আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬