বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিয়া দারুল ইহসান সোনাসার মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও নবীনবরণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল ইহসান সোনাসার মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আজ বুধবার (২২ এপ্রিল) জামিয়ার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।‎প্রখ্যাত আলেম শায়খুল হাদিস হযরত মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে করেন ও মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায়অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী শায়খ আব্দুল হান্নান, ইলাবাজ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুসাব্বির, সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, রূপালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল করিম, সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার আব্দুল আহাদ, শাহ শরিফ নূরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমান এবং জামিয়া দারুল ইহসান সোনাসারের সাবেক নাজিম মাওলানা ওয়ারিছ উদ্দিনসহ অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎বক্তারা তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনের ওপর জোর দেন। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।‎এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জামিয়া দারুল ইহসান সোনাসার মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও নবীনবরণ সম্পন্ন

Update Time : ১২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬