
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা জেলা কার্যালয়ে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন এবং সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি ও পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরগুনা জেলার সেক্রেটারি আব্দুস শাকুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল এবং বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, “সাংবাদিকতা হোক মানুষের জন্য, সাংবাদিকতা হোক দেশের উন্নয়নের জন্য।”
অনুষ্ঠান শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Reporter Name 


















