বাংলাদেশ ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View

মোঃ মেহেরাজ ইসলান (বগুড়া সদর প্রতিনিধি) আজ শুক্রবার সকালে বগুড়া মহানগরী কার্যালয়ে মহানগর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ বেগ। প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতায় জনদুর্ভোগ ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করছে এবং গণভোটের রায় নিয়ে জাতির সাথে প্রতারণা শুরু করছে। দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানী নিয়ে চরম নৈরাজ্য চলছে। নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। গত ১৫ দিনের ব্যবধানে ২ বারের এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো জাতিকে নিয়ে তামাশা করছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, দেশে আর আর কোন ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়ায় মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬