বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও খাল খননের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View

ভাঙ্গা (ফরিদপুর),প্রতিনিধি:

২৫ এপ্রিল ২০২৬:

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে নগরকান্দা জেলা পরিষদ অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধসহ স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সমাজের এসব ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার কথা উল্লেখ করে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভা শেষে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্পেয়ার ও সনদ বিতরণ করা হয়।

পরবর্তীতে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নগরকান্দা উপজেলার মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নগরকান্দায় সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও খাল খননের উদ্বোধন

Update Time : ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬