
হারুন অর রশীদ,স্টাফ রিপোর্টার :“সুস্থ শ্রমিক , কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নুনুজ ত্রিমহিনীহাট কালাই উপজেলা হাট-বাজার লোড-আনলোড লেবার ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ সরকার মামুন।
বক্তারা বলেন, ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে। তারা মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ করে হাট-বাজারের লোড-আনলোড শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবির হক, অর্থ সম্পাদক মোস্তাফিজার রহমান রাজু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং আলহাজ্ব সরদারসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সভা শেষে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নুনুজ ত্রিমহিনীহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মেহনতি মানুষের অধিকার ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















