
নরসিংদী থেকে আব্দুস সালাম: দীর্ঘ ১৭ বছর পর নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন নেতৃত্বকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ।
ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন সাব্বির হোসেন ভূঁইয়া। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এই কমিটির মাধ্যমে নরসিংদী জেলা ছাত্ররাজনীতিতে নতুন ধারা ও গতিশীলতা আসবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর নতুন নেতৃত্বের আগমন রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়াবে এবং নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, ছাত্রদলের এই নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে সাব্বির হোসেন ভূঁইয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম ভিত্তি। ছাত্ররাই আগামীর রাজনীতির চালিকাশক্তি হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির নেতাকর্মীরা জানান, তারা সংগঠনকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাব্বির হোসেন ভূঁইয়া।
Reporter Name 


















