বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ মুখ সাইফুল ইসলাম মানিকের সম্ভাবনা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬০১ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ছাত্রনেতা সাইফুল ইসলাম (মানিক) সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ইতোমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে।

সাইফুল ইসলাম মানিক বর্তমানে মতিঝিল থানা কৃষকদল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কসবা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাননীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের একজন আস্থাভাজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তার পিতা মো: মজিবুর রহমান ৬ নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। দাদা মরহুম হাজী মুকবুল হোসেনও একই ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। এছাড়া তার চাচা মো: সামছুল আলম গোলাপ কসবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে সাইফুল ইসলাম মানিক গোপীনাথপুর ইউনিয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সক্ষম হতে পারেন। তিনি নির্বাচিত হলে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হন কিনা এবং জনগণের সমর্থন কতটা অর্জন করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ মুখ সাইফুল ইসলাম মানিকের সম্ভাবনা

Update Time : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬