বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর মায়ের মৃত্যুতে গভীর শোক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৪৫ Time View

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল বারীর মমতাময়ী মা মোছাঃ শুকজান বিবি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ মে) বাদ জোহর মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে গুনাকরকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরানসহ নির্বাহী সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর মায়ের মৃত্যুতে গভীর শোক

Update Time : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬