বাংলাদেশ ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সদরে মাদক সেবনে তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৪০ Time View

মোঃ মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৬ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে অভিযানটি পরিচালিত হয়।

ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় আসামীদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (২৪) (ঠনঠনিয়া পশ্চিমপাড়া), সাব্বির আহম্মেদ (৩৬) (নিশিন্দারা কারবালা) এবং জাফর (৩২) (গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়া)।

ভ্রাম্যমাণ আদালত তিনজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়া সদরে মাদক সেবনে তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের সাজা

Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬