বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীর কলেজে রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে জাহিদ ও কাব্য

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৯২ Time View

মন্জুরুল আহসান শামীম,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ জাহিদ হাসানকে সভাপতি এবং রাব্বী হাসান কাব্যকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কার্যক্রম সচল রাখার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রেজাউল করিম রাসেলসহ ১০ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মোঃ আরিফ হাসান সিনিয়র সহ-সভাপতিসহ মোট ১১ জন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া আরিফ শাহরিয়ার জামীসহ ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ নাঈমুর হাসানসহ ৬ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন  অর্থ সম্পাদক লাজু মিয়া বিন রোস্তম, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক আরমান আলী এবং সহ-দপ্তর সম্পাদক বাইজিদ হাসান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তিতুমীর কলেজে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

তিতুমীর কলেজে রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে জাহিদ ও কাব্য

Update Time : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬