বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আত্মপ্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৪৪ Time View

প্রতিবেদক:ওয়াসিম: জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতাদের প্রতিবাদ ও দাবি উত্থাপন। সাংবাদিকদের ওপর গুম, হত্যা, হামলা, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা, চাকরিচ্যুতি ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচি থেকে “নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে দেশে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের বিভিন্ন সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেফতার, গুম, শারীরিক হামলা, হত্যাকাণ্ড, চাকরিচ্যুতি এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রশাসনিক চাপ ও হামলার ঘটনা বেড়েছে। এতে সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকে রহস্যজনকভাবে নিখোঁজ বা গুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ তোলা হয়। একই সঙ্গে স্বাধীন মতপ্রকাশ ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে বলে দাবি করেন তারা।

‎সংগঠনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা কয়েকশ’ ছাড়িয়েছে এবং বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন।

‎ পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রশাসনিক হস্তক্ষেপ, প্রেস ক্লাবের সদস্যপদ ও অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, ব্যাংক হিসাব জব্দ এবং বিদেশ গমনে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়।

‎সংগঠনটির তথ্যমতে, কয়েক ডজন সাংবাদিক গ্রেফতার হয়েছেন, একাধিক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এবং শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিপুলসংখ্যক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকের প্রেস ক্লাব সদস্যপদ ও সরকারি অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে।

‎সমাবেশ থেকে সাংবাদিক নেতারা কয়েক দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

‎সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার,

‎আটক সাংবাদিকদের মুক্তি,

‎সাংবাদিক হত্যা, গুম ও হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা,

‎চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল,

‎বন্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ,

‎অ্যাক্রেডিটেশন কার্ড ও প্রেস ক্লাব সদস্যপদ পুনর্বহাল,

‎এবং সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ ও বিদেশযাত্রায় আরোপিত বাধা প্রত্যাহার।

‎বক্তারা বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ। সাংবাদিকদের নিরাপদ, স্বাধীন ও নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি তারা আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আত্মপ্রকাশ

Update Time : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬