বাংলাদেশ ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক জাহাজে ডাকাতিতে জড়িত ছিলো জাহাজের স্টাফ, মালামালসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৮৯ Time View

বিশেষ প্রতিনিধি, খুলনা:

মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজে লুটপাট ও ডাকাতির ঘটনায় মালামালসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জন। গত ২৬ মে রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায় মোংলা পোর্ট সংলগ্ন বেইস ক্রিক এলাকায় নোঙররত এমভি সেজুতি নামক বাংলাদেশি একটি জাহাজে প্রায় ১২ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। তারা জাহাজের ক্রুদের জিম্মি করে এবং বেশ কিছু মেশিনারিজ মালামাল লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে একটি অনুসন্ধানী দল পাঠায় ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর কোস্ট গার্ড জাহাজের নাবিকদের সাথে আলাপ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ২৭ মে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট জাহাজের স্টাফসহ ৩ জন ব্যক্তিকে আটক করে।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার অপারেশন কর্মকর্তা আবরার হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মালামাল এর মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরণের স্পেয়ার পার্টস, ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি + ব্যাটারি চার্জার ও অন্যান্য জাহাজের গুরূত্বপূর্ণ যন্ত্রাংশ।

প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও, জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক বৃন্দ ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়।

জাহাজের অধিকাংশ নাবিক গত ৬/৭মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। একারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ হতে বিভিন্ন গ্রুপ বা দুষ্কৃতকারীদের কাছে মেশিনারিজ পার্টস বিক্রি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বাণিজ্যিক জাহাজে ডাকাতিতে জড়িত ছিলো জাহাজের স্টাফ, মালামালসহ আটক ৩

Update Time : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫