
প্রতিবেদন: মোঃ ওয়াসিম: বাংলাদেশ পুলিশ এর অভিযানে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ডাকাত ও চোরসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইয়াবা পাচার, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 


















