বাংলাদেশ ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বন্ধুর ফাঁদে গৃহবধূ, কালীগঞ্জে আটকে রেখে ধর্ষণের অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২০৬ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর পরিচিত এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে কৌশলে ডেকে এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের বাসিন্দা মোছাঃ মিম খাতুনের সঙ্গে প্রায় আট মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় ট্রাক হেলপার মোঃ তুহিন আলীর। স্বামীর কর্মসূত্রে বাইরে অবস্থানের কারণে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।

ভুক্তভোগীর দাবি, এ সময় মোবাইল ফোনের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বসবাসকারী মোঃ আব্দুল্লাহ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। আব্দুল্লাহ নিজেকে তার স্বামীর বন্ধু পরিচয় দিয়ে গত ৮ মে সকালে ফোন করে জানায়, তার স্বামী কালীগঞ্জে এসেছে এবং তাকে সেখানে যেতে বলে।

পরে মিম খাতুন কালীগঞ্জে পৌঁছালে অভিযুক্ত তাকে জানায়, তার স্বামী বন্ধুর বাড়িতে অবস্থান করছে। এরপর তাকে কালীগঞ্জ থানাধীন একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত আব্দুল্লাহ ও তার সহযোগী বিপ্লব তাকে একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ওই অবস্থায় আব্দুল্লাহ জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বাধা দিলে তাকে মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ৯ মে সকালে অভিযুক্ত তাকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

স্বামীর বন্ধুর ফাঁদে গৃহবধূ, কালীগঞ্জে আটকে রেখে ধর্ষণের অভিযোগ।

Update Time : ০২:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬