
অসিত চক্রবর্তী : আজ ১১ মে বেলা ১১টায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন নবাবপুর দোকান মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সমিতির সভাপতি মোঃ মামুন আহম্মেদ-এর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পরিকল্পিতভাবে সভাপতি মোঃ মামুন আহম্মেদের দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নামসর্বস্ব গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে ব্যবসায়ী সমাজের মধ্যে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম শহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন—
“নবাবপুরের ব্যবসায়ীরা কখনো ষড়যন্ত্র ও অপপ্রচারের কাছে মাথানত করবে না। যারা মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে সম্মানিত সভাপতি মোঃ মামুন আহম্মেদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান নেবে।”
তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে যদি ওই স্বার্থান্বেষী মহল, বিশেষ করে রিয়াজ নামের ব্যক্তি, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত না থাকে, তাহলে নবাবপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় নবাবপুর দোকান মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Reporter Name 


















