
আশাহীদ আলী আশা ষ্টাফ রিপোটার।। আজ ১২ মে বিকেল ৫ টায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়, গুলশানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী একান্ত সচিব ও ঢাকা- ১৭(গুলশান,বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক) আসনের প্রধানমন্ত্রীর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৭ আসনের নির্বাচনী কার্যালয়ে দায়িত্ব পালনকারী দপ্তর টিমের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় জাতীয়বাদী কৃযকদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন রবি সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সংসদ সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) এবিএম আব্দুর রাজ্জাক।
Reporter Name 


















