
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) উপজেলার হাজরাহাটি ও মালিগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন হৃদয় বেপারী (২৭), মাহাবুব শেখ (২১) ও সাইফুল ইসলাম ফকির (৫০)।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।তাদের কাছ থেকে মোট ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















