বাংলাদেশ ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান; অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২২ Time View

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান কুশিয়ারা নদীর ডাইকের ভয়াবহ ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল ১১:৩০ মিনিটে জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসা থেকে তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

‎সিলেট -৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান দিনভর জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর, কোনারগাও ও মালীপাড়া বারজনী ও বারহাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চক কোনারগ্রাম।মানিকপুর ইউনিয়নের খাড়াবাল্লাহসহ কুশিয়ারা নদীর তীরবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ ডাইক।পরিদর্শনকালে তিনি ভাঙনের কবলে পড়া অসহায় মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন।

‎ডাইক মেরামত কাজে কিছু জায়গায় অনিয়ম লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন মুফতি আবুল হাসান এমপি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,”আমি নির্বাচিত হওয়ার পর থেকে একটুও বিশ্রাম নেইনি। কানাইঘাট ও জকিগঞ্জবাসীর মুখে হাসি ফোটানোর জন্য এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করছি। আমি দিনরাত পরিশ্রম করে বরাদ্দ নিয়ে আসছি, আর আপনারা যদি কাজে অনিয়ম করেন, তবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”তিনি আরও যোগ করেন, “সবাইকে নিষ্ঠা ও সততার সাথে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাব, ইনশাআল্লাহ।”

‎পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনী দাস, উপজেলা সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন এবং এমপির বিশেষ সহকারী খায়রুল ইসলাম।এছাড়াও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য মুফতি আবুল হাসান স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ডাইক মেরামত ও নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় তিনি সব সময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান; অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি

Update Time : ০২:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬