
আসসালামু আলাইকুম।
প্রিয় নবীগঞ্জবাসী। জলমহাল সংক্রান্ত বিষয়ে একজন ব্যক্তি এবং একটি ইলেকট্রনিক মিডিয়ার পোস্ট নজরে আসলো। বিষয়টি সত্যিই দু:খজনক। একজন সাধারণ মানুষের ন্যায্য হক ও অধিকার নিশ্চিত করাই কি অন্যায়। যে মানুষটা তদবির করতে পারে না, যার বলার মত কেউ নাই তার কি জলমহাল ইজারা পাওয়ার অধিকার নাই। একজন প্রকৃত মৎসজীবির কি অধিকার নেই জলমহাল ইজারা পাওয়ার। নাকি যে জলমহাল ইজারা নিয়ে সাব-ইজারা দিয়ে দেয় তার হক ইজারা পাওয়ার। একজন ব্যক্তির সিন্ডিকেটে বারবার গরীব মানুষ প্রতারিত হবে কি? জলমহাল কারো কোন ব্যক্তিগত সম্পদ নয় যে উনি না পেলে ঘুষ বাণিজ্যের মত অভিযোগ তুলতে হবে আর সংবাদ প্রচারের কিছু নেই বলে কারো কারো লুফে নিতে হবে। কারো কোন অভিযোগ থাকলে অনুগতপূর্বক প্রমাণসহ তথ্য চাইতে পারেন। অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এই ধরনের তথ্য ভালো কাজ করার আগ্রহ কমিয়ে ফেলে। প্রয়োজনে যারা জলমহাল পেয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন। এই সংক্রান্ত বিষয়ে কেউ এক পয়সার অভিযোগ প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। উপজেলা জলমহাল কমিটির সিদ্ধান্ত সাধারণ ও বৈধ হকদার মানুষের পক্ষে দেওয়াই কি অপরাধ। মুখ ফুটে কথা বলতে শিখুন, প্রতিবাদ শিখুন। উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারো কোন তথ্য লাগলে যোগাযোগ করে জেনে নিবেন। সাধারণ মানুষের হক আদায়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
Reporter Name 


















