বাংলাদেশ ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐতিহাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬৫ Time View

মোঃ মুজিবুর রহমান মল্লিক, স্টাফ রিপোর্টার, বিকাল বার্তা। খুলনার পাইকগাছা উপজেলা উপজেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐতিহাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। তিনি বলেন, পাইকগাছা থানার কর্মকর্তারা মাদকসহ বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম নির্মূলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাদের মাধ্যমে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাইকগাছা পৌরসভা সভাপতি মোঃ আসলাম পারভেজ বলেন, উপজেলার গড়ইখালীসহ বিভিন্ন ইউনিয়নে স্বৈরাচারী সরকারের আমলে মামলা ও নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করছে। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন ও সরকারদলীয় কিছু নেতার ছত্রছায়ায় তারা থেকে যাচ্ছে। এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

সভায় জেলা পরিষদের জামায়াত সমর্থিত সদস্য ও উপজেলা নির্বাচনপ্রার্থী মোঃ আমিনুর ইসলাম বলেন, মাদকবিরোধী আলোচনা ও তলব হলেও বাস্তবে অপরাধ দমন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম বলেন, বর্তমানে উপজেলাজুড়ে বিদ্যুৎ বিলের বকেয়া প্রায় ৮ কোটি টাকা। গ্রাহকদের মধ্যে বিল পরিশোধে সচেতনতা কম থাকায় এই বকেয়া বৃদ্ধি পাচ্ছে। তিনি দ্রুত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি চলমান সড়ক নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট ও ঝুঁকিপূর্ণ চলাচল নিরসনে ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে জ্বালানি তেল ও বিদ্যুৎ বিল পরিশোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাসস্ট্যান্ড নির্মাণ, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। এ জন্য সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুজ্জামান বলেন, মাদক নির্মূল, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, সড়ক উন্নয়নকাজে যান চলাচল স্বাভাবিক রাখা, দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা এবং হাসপাতালে রোগীদের সুচিকিৎসা প্রদানে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালে কুকুর কামড়ানো রোগীদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলেও সভায় জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খুলনার পাইকগাছায় মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐতিহাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬