বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৭ Time View

মোঃ রিপন শেখ ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া গ্রামে ছনি বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ছনি বেগম ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৬ বছর এবং ছোট মেয়ের বয়স ২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়ভাবে জানা যায়, নিহতের ননদের জামাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এর এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার একটি সূত্র জানায়, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ ভিড় জমায়। এমন মৃত্যু খুবই দুঃখজনক।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Update Time : ০৭:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬