
মোঃ রিপন শেখ ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই (নিঃ) হাবিবুর রহমান ও এএসআই মাহবুব হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে রাত আনুমানিক ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে রাতে মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকার আসাদ মিস্ত্রীর বাড়ির সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১। আশরাফুল মাতুব্বর (৪৫), পিতা: সৈয়দ মাতুব্বর, সাং: জাহানপুর
২। সাকিল মিয়া (২৫), পিতা: সেকেন্দার মিয়া, সাং: জাহানপুর
পরে এদের কে তল্লাশি করলে আশরাফুল মাতুব্বর এর কাছ থেকে ৬ পিস এবং সাকিল মিয়া এর কাছ থেকে ৪ পিস লালচে-গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 

















