বাংলাদেশ ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার ৫ টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে।

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ২০৫ Time View

বিকাল বার্তা ডেস্ক।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীকে (৩২) পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার বিকেলে এ আদেশ দেন।

আলোচিত এ হত্যা মামলায় টিটন গাজীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় গত বৃহস্পতিবার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। তিনি এখন কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। আর গ্রেপ্তার তারেক রহমান রবিনকে সেদিন অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারেককে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁকে আজ লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া এ মামলায় আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনিরকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের আদালতে হাজির করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফলো করুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার ৫ টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে।

Update Time : ০৬:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫