বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১১৪ Time View

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও জামে মসজিদে এশার নামাজরত অবস্থায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নামাজের সময় হঠাৎই বড় ভাই মো. ফজলুর রহমান পেছন থেকে ছোট ভাই মো. মজিবুর রহমানকে বাঁশের মোটা মুগুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আহত মজিবুর রহমানকে তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লিরা উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত মো. মজিবুর রহমান পূর্ব চরগাঁও গ্রামের কান্দ মুন্সি মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। যদিও গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি একবার নিষ্পত্তি হয়েছিল বলে অনেকে জানান, তবে পুরনো বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনার জন্ম।

মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন ও স্থানীয় মুসল্লি সুজন মিয়া, মর্শিদ মিয়া, খুরশিদ আলম, আজিজুর রহমান, আনজত আলী ও ইকবাল গং ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, এশার নামাজের চার রাকাত ফরজ শেষ না হতেই হামলার ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় নামাজ বন্ধ করে আহতকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন মুসল্লিরা।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, ঘটনার পরপরই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে থানার এসআই মতিউর রহমান, এসআই আ. সালাম, এসআই আবুল হোসেন ও এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই ফজলুর রহমানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলুর রহমান ঘটনার দায় স্বীকার করেছেন।

এ ঘটনায় বিশ্বম্ভরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার

Update Time : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫