বাংলাদেশ ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রায় ৩ বছর পরে নামজারিটি বহাল রেখে মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিতের আদেশ দিয়েছেন।

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৯৭৭ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধি 

জাতীয় দৈনিক বিকাল বার্তা:

গত ২১.০৭.২৫ ইং তারিখে জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দপ্তরে নিয়ম বহির্ভূতভাবে প্রায় ৩ বছর যাবৎ মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর কার্যক্রম চলে আসছিল বলে একটি খবর প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় গত ২৩.০৭.২৫ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর নালিশী জমির উপর বিবাদী পক্ষের সঠিক বিচারের স্বার্থে উচ্চ আদালতে ১৫/২০২৫ নং সিভিল মামলা দায়ের থাকার কারণে নামজারি খতিয়ানটি বহাল রেখে অত্র মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত করা হলো বলে বাদী আলম খাঁ ও বিবাদী আজিজার রহমান এর উপস্থিতিতে শুনানি শেষে আদেশ দিয়েছেন। বিবাদী পক্ষ আজিজার রহমান জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধিকে আদেশের বিষয়টি অবগত করেছেন। জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার পক্ষ থেকে লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের স্বচ্ছতার সাথে উচ্চ আদালতে সঠিক বিচারের স্বার্থে নামজারি খতিয়ানটি বহাল রেখে এবং অত্র মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত করে সঠিক আদেশ প্রদান করায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে বিবাদী পক্ষের ভাষ্যমতে বাদী পক্ষ আলম খাঁ অসদুপায়ে রাজস্ব শাখার কিছু কর্মচারীর সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের আদশেকে বিকৃত বা পরিবর্তন করার জন্য পাঁয়তারা বা চেষ্টা করছে বলে বিবাদী পক্ষ বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংবাদিকদের নিকট বলেছেন। কিন্তু লালমনিরহাট জেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ বিবাদীকে আশ্বস্ত করে বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের আদেশের একচুল পরিমাণ কোন পরিবর্তন বা বিকৃত হলে বা করার চেষ্টা করলে তা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসম্মুখে সংবাদ সম্মেলনের মাধ্যমে অসাধু ব্যক্তিদের মূখ উন্মোচন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রায় ৩ বছর পরে নামজারিটি বহাল রেখে মিস আপিল কেস ১৭/২০২৩ নং এর কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিতের আদেশ দিয়েছেন।

Update Time : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫