
মহসিন আলম মুহিন
দেখতে ভালো লাগে জুড়ায় মন প্রাণ অন্তর,
ডানা ঝাপটানো উড়ন্ত পারাবত খুবই সুন্দর।।
চলার গতি মন্দ নয় ওরা পাখনা মেলে উড়ে,
শোভাময় মনোমুগ্ধকর লাগে নীল গগন জুড়ে।।
শখ করে মানুষ পারাবত পোষে, আদর যত্নসহকারে,
শান্তির দূত পারাবত মোদের উঠোন মুখর করে।।
“কপোত মুক্তি” উড়িয়ে দেয় অপরূপ শান্তির প্রতীক,
মসজিদ, মাজার, মন্দিরে, বসবাস-দেখে মুগ্ধ পথিক।।
মাঝে মাঝে মন হয় পারাবত হলে হয়তো হত ভালো,
শ্রেষ্ঠ হয়েও অনেকের চোখে কেন যে এতো কালো।।
উড়তে পারি না পলক বিহীন তাই কি লাগে বোঁচা,
চলন, বলন, কথোপকথন সব নিয়ে দেয় খোঁচা।।
শান্তি কামনায় সারাক্ষণ তবু অশান্তির সুর বাজে,
সদা সমালোচনা নেই বন্দনা-হাজারো ভালো কাজে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















