বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নির্বাচন কমিশনে আপত্তিপত্র ও মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১১৭ Time View

এসএম গোলাম কিবরিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার খসড়া সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত আপত্তিপত্র জমা দিয়েছেন সর্বস্তরের জনগণের প্রতিনিধিরা। একই দিনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘বিজয়নগরবাসী’।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া লিখিত আপত্তিপত্রে তারা উল্লেখ করেন, প্রকাশিত খসড়া তালিকায় বিজয়নগরের চান্দুরা, হরষপুর ও বুধন্তী ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়েছে। এতে বাকি সাতটি ইউনিয়নকে রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে। এ পুনর্বিন্যাস এলাকাবাসীর ভাষা, সংস্কৃতি ও প্রশাসনিক সংযোগের সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের দীর্ঘদিনের চাহিদারও পরিপন্থী।

প্রতিনিধিরা দাবি করেন, “বিজয়নগরের ১০টি ইউনিয়ন একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সংযুক্ত এলাকা। প্রশাসনিক, শিক্ষা ও উন্নয়ন কাঠামোও একই। এ তিনটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করলে জনগণ বঞ্চিত হবে সাংবিধানিক অধিকার থেকে।” তারা বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নকে একত্রে রেখে পূর্বের মত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে অথবা পূর্ণাঙ্গ একটি পৃথক সংসদীয় আসন গঠনের দাবি জানান।

এই দাবির পক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ব্যানার হাতে দাঁড়ান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানারে লেখা ছিল: “ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়নকে অবিচ্ছিন্ন রেখে পূর্বের ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার দাবি জানাচ্ছি। বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ।”

মানববন্ধনে বক্তারা বলেন, “বিজয়নগরকে ভেঙে ফেলার যে কোনো ষড়যন্ত্র আমরা দল-মত-নির্বিশেষে প্রতিহত করবো। আমরা বিজয়নগরবাসী ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরকে ভাগ করার ষড়যন্ত্র রুখে দিব। ‘ইন শা আল্লাহ’ আমরা বিজয়নগরকে রক্ষা করবো।”

আপত্তিপত্রে বিজয়নগরের সাধারণ জনগণের পক্ষে স্বাক্ষর করেন, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ আতাউল্লাহসহ আরো অনেকেই। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল ইসলাম, শেখ গোলাম মোস্তফা সুমন, এ.কে.এম গোলাম মূহীত ওসমানি, মোজাহিদুজ্জামান চৌধুরী,  মোঃ বায়েজিদ মিয়াসহ বিজয়নগর উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিজয়নগরের গুরুত্বপূর্ণ তিনটি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রস্তাব রয়েছে। এ তালিকার বিরুদ্ধে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও প্রস্তাব জমা নেওয়া হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নির্বাচন কমিশনে আপত্তিপত্র ও মানববন্ধন

Update Time : ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫