
দেবাশীষ মজুমদার:
পুরান ঢাকার সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সম্প্রতি সূত্রাপুর থানা এলাকার বাগানবাড়ী কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় এলাকার নাগরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।
সভায় ওসি সাইফুল ইসলাম বলেন, “আমার জন্য থানার দরজা সবসময় খোলা। আপনাদের কখনো অনুমতি নিতে হবে না আমার সঙ্গে দেখা করতে। থানায় গেলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমি সরকার থেকে দেওয়া দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি একা কাজ করতে চাই না, আপনাদের সঙ্গেই এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদেরও ভূমিকা রয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন করুন। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া ফরম পূরণ করে থানায় জমা দিন। সামাজিক পরিবেশ ঠিক রাখতে সবাই মিলে কাজ করি।”
সভায় উপস্থিত স্থানীয়রা জানান, বর্তমান ওসি সাইফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। তাঁরা বলেন, “আমরা থানায় যাওয়ার আগেই ওসি সাইফুল ইসলাম আমাদের খবর নিয়ে এলাকায় চলে আসেন। বিগত দিনের তুলনায় অনেক ভালো ও মানবিক একজন অফিসার ইনচার্জ পেয়েছি।”
সভা শেষে ওসি সাইফুল ইসলাম এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
Reporter Name 






















