
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার ও বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সিলেট জেলার গোলাপগঞ্জ,ওসমানীনগর, এসএমপি সিলেট, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ (চার)ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- ছোয়াবির আহমেদ সাব্বির (৩৯)পিতা মৃত আব্দুর রশিদ,উসমানী নগর থানার পৃর্ব তিলাপাড়া এলাকার ভুরুঙ্গাপুর গ্রামের বাসিন্দা। সোহেল মিয়া (৪২)পিতা- মৃত আরজদ্দ উল্লা
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর গ্রামের বাসিন্দা। রুহুল আমিন (২৫) পিতা- সুমন মিয়া,সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বাঘবের গ্রামের বাসিন্দা। সুমন মিয়া(৩৬)পিতা রফিকুল ইসলাম, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার হাজীপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। জকিগঞ্জ থানা সুত্র থেকে জানা যায়, গ্রেফতারের সময় ডাতাতদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ঢাকা মেট্রো -খ-১১-৬৫৮২ ( ইতিপূর্বে ঢাকা মেট্রো -গ-১১-৪৯৫৪ সহ মোট ২ টি উদ্ধার), নগদ টাকা ১,৩০,০০০/-, নেপালী কারেন্সি ৭,৮৯০/- রুপি, বিভিন্ন ব্যান্ডের এনড্রয়েট ফোন ৩৪ টি, আইফোন ৭ টি, বাটন ফোন ২৬ টি, বিদেশি হাত ঘড়ি ০৫ টি, ট্যাব ০৫ টি, ল্যাপটপ ০২ টি, বিদেশী ভিডিও ক্যামেরা ০১ টি, শাড়ী ০৫ টি, ছাতা ০৪ টি, বড় ল্যাগেজ ১টি, হ্যান্ড ব্যাগ ০৩ টি, কিবোর্ড, চার্জার, খেলনা পিস্তল ১টি, লোহার সুচালো সাবল ২ টি, হাতুরি, সুইস চাকু ২ টি, লোহার স্কুড্রাইভার ২ টি, প্লাস ও গোল্ড প্লেটের বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।
Reporter Name 
























