বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় র‌্যালিতে হাজার হাজার মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৮০ Time View

মোঃ আসলাম আলী আঙ্গুর- চিরিরবন্দর ( দিনাজপুর) থেকে :

পূর্ব ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী মঙ্গলবার বিকাল ৩ টায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করে চিরিরবন্দর উপজেলা বিএনপি।

কর্মসূচী সফল করতে সূর্য্যরে হাসিমাখা দুপুরের পর থেকে ব্যানার, ফ্যাস্টুন হাতে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী আসতে শুরু করে চিরিববন্দর বি এন পির পার্টি অফিসে ।

ঘড়ির কাটায় তখন বিকাল ৫ টা। হাজার হাজার নেতা-কর্মী নিয়ে জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ মিছিলটি বের হতেই বৃষ্টির হানা। শ্রাবণের বৃষ্টিতে মিছিল থেকে ছিটকে যায়নি কোন নেতা-কর্মীরা । বৃষ্টি যেন তাদের বিজয় র‌্যালিতে বাড়তি মাত্রা যোগ করেছে। বৃষ্টিতে ভিজে বিজয় র‌্যালিতে বিএনপি নেতা-কর্মীদের এমন বাঁধভাঙ্গা উচ্ছাসে নজর কেড়েছে সবার।

বিজয় র‌্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করে উপস্থিত নেতা-কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চিরিরবন্দরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় র‌্যালিতে হাজার হাজার মানুষের ঢল

Update Time : ০৭:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫