বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ‘গণঅভ্যুত্থান’ বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপি’র বিজয় র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২০৮ Time View

মাসুদ রানা মাসুম, বান্দরবান।

গত বছরের জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র অন্যতম সদস্য সাশৈফ্রু মারমা, মো: মুজিবুর রশিদ, মুশা সওদাগর, চনুমং মারমা, উম্যাসিং মারমা এবং মাওসেতুং তংচংগ্যা সহ আরও অনেকে।

বক্তারা ৫ই আগস্টকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, গত বছরের জুলাই মাস থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই দিনে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি কেঁপে উঠেছিল।

রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য মাওসেতুং বলেন, “দেশের মানুষ আজ ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে একযোগে আন্দোলন শুরু করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চনুমং মারমা তার বক্তব্যে বলেন, “এই আন্দোলনে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছে। আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাংবিধানিক অধিকার এবং জাতীয়তাবাদী মূল্যবোধই আমাদের পথ দেখিয়েছে।” তিনি আরও বলেন, এই বিজয় শুধুমাত্র একটি দলের নয়, এটি আপামর জনগণের বিজয়। ভয়, দমন-পীড়ন, গ্রেফতার কিংবা গুম কোনো কিছুই এই আন্দোলনকে দমাতে পারেনি।

নারী নেত্রী ও জেলা কমিটির সদস্য উম্যাসিং মারমা বলেন, “আজকের এই কর্মসূচি শুধু দলের নয়, জনগণের আন্দোলনের অংশ। আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

প্রধান অতিথির বক্তব্যে সাশৈপৈু আসন্ন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, বান্দরবান ৩০০ নং আসনে দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, দল-মত নির্বিশেষে সকলকে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।

বক্তারা বলেন, এই বিজয় র‍্যালি এবং পথসভা শুধুমাত্র বিজয়ের বর্ষপূর্তি নয়, এটি অধিকার, ভোট ও ভাতের সংগ্রামকে আরও বেগবান করার একটি নতুন শপথের দিন। তারা পাহাড়ি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

র‍্যালি চলাকালীন সময়ে রোয়াংছড়ি থানা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে এবং সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বান্দরবানে ‘গণঅভ্যুত্থান’ বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপি’র বিজয় র‍্যালি

Update Time : ০৭:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫