
মাসুদ রানা মাসুম , বান্দরবান:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দরবান প্রেসক্লাব ও বান্দরবানের কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়। এ হত্যা কান্দ মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত হানা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বন্দরবান প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু ভাই বলেন, সত্য প্রকাশে নির্ভীক একজন সংবাদকর্মীকে আমরা হারালাম। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দিতে হবে সাংবাদিকদের মত প্রকাশের শতভাগ স্বাধীনতা। সাংবাদিকরাই এই সমাজের একমাত্র মুখপাত্র। যারা সমাজকে অবক্ষয় এর হাত থেকে রক্ষা করেন।
বাংলাদেশে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে বহু—অনেক ক্ষেত্রে তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা শাস্তি এড়িয়ে গেছে। এতে সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে সাংবাদিকদের নির্ভীক সত্য প্রকাশের স্বাধীনতা
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে এই জাতি, এই দেশ, এই বিশ্ব।
সাংবাদিক হত্যা শুধু একটি ব্যক্তিকে নয়—পুরো সমাজকে অন্ধকারে ঠেলে দেয়। সত্য প্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব। কেননা একজন সাংবাদিক শুধু সাংবাদিক নয় লেখক নয় সে একজন মানবাধিকার কর্মী। লেখকরা আছে বিদায় সমাজ এখনো টিকে আছে। টিকে আছে সামাজিক সাংস্কৃতি।
Reporter Name 






















