বাংলাদেশ ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ৪ আসনে মিজান মোল্লার গণসংযোগ জনমনে ব্যপক সাড়া ফেলেছে

  • Reporter Name
  • Update Time : ০২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৯১ Time View

ভাংগা , ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর ৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এ বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার গণসংযোগ জনমনে ব্যপক সাড়া ফেলেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে কয়েকটি দলের প্রার্থী গণসংযোগ করছেন। এদের মধ্যে মিজানুর রহমান মোল্লাু প্রচার প্রচারণায় জনগণের মাঝে ব্যপক সারা জাগিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন অবিরাম। সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনীয় প্রচার প্রচারণায় হাট-বাজারে গণসংযোগ করে যাচ্ছেন তিনি। পারিবারিক ঐতিহ্য ও স্বচ্ছ রাজনৈতিক ইমেজ থাকার ফলে জনগণও তাকে এই আসনের এমপি হিসেবে পেতে উন্মুখ হয়ে আছে। তাদের কথা, আমরা এবার আলেম ওলামাদের নেতৃত্ব দেখি। সকলকেইতো দেখলাম।

১০ আগষ্ট রোববার সকালে প্রার্থীর বাসভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া থেকে এ গণসংযোগ শুরু হয়। পরে, সদরপুরের চর মানাইর ও ভাঙ্গা উপজেলার হামিরদী ও চর নাছিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি হাঁট-বাজারে ব্যবসায়ী ও বাজারে আগতদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ঝুকিপূর্ণ বেশ কয়েকটি ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।

এ গণসংযোগে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সহসভাপতি হাফেজ মাহবুবুর রহমান সহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।

মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন- আল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখবো। এ আসনে এখনও নানাবিধ সমস্যা রয়েছে। এসকল সমস্যা সমাধানে ইসলামের পতাকাতলে সকলে আসতে হবে। আল্লাহ ইসলামের পতাকাতলেই কেবল শান্তি ও সফলতা রেখেছেন। দেশা ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে সব রকম অপরাধ দেশ থেকে দুর হবে। আসুন আমরা হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে দৃঢ় সংকল্পবদ্ধ হই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুর ৪ আসনে মিজান মোল্লার গণসংযোগ জনমনে ব্যপক সাড়া ফেলেছে

Update Time : ০২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫