
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
দীর্ঘ ১৪ বছর পর নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন আরব আমিরাত বিএনপির আহবায়ক ও সিলেট -৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খলাছড়া ইউপি শাখার উদ্যোগে আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও জাকির হোসেনকে বিশাল সংবর্ধনা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয।খলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা হিফজুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা সভাপতি শফিকুর রহমান শফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, দীর্ঘ ১৪ বছর আমাকে বিদেশের মাটিতে থাকতে হয়েছে । বিদেশের মাটিতে থাকলেও আমার মন পড়ে থাকত দেশের মাঠিতে। স্বৈরাচারীনি হাসিনা আমার পাসপোর্ট জব্দ করেছিল যাতে দেশে আসতে না পারি।আমার নেতা তারেক জিয়া আমাকে দেশে পাঠিয়েছেন একটি মিশন নিয়ে আর সেই মিশন হলো দলকে সুসংগঠিত করা। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলকে ঐক্যবদ্ধ করতে পারলে সিলেট-০৫ আসনে ধানের শীষের প্রার্থী ব্যতীত অন্য কোন প্রার্থী দেওয়া হবেনা ইনশাআল্লাহ। পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, প্রবীন বিএনপি নেতা আব্দুল মালিক, মানিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, পৌরসভা বিএনপি নেতা মুনিম আহমদ, আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমডি কামাল, সেচ্ছাসেবক দল নেতা ফজলে আশরাফ মান্না, যুবদল নেতা মাজেদ আহমদ, জাহেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহি, প্রমুখ।
Reporter Name 
























