বাংলাদেশ ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়তি

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩০ Time View

মহসিন আলম মুহিন

হায়রে নিয়তি! যায় না খণ্ডানো! ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া কিছুই করার নেই! বিধির বিধান মেনেই পথ চলতে হয়, যদিও সদাই ভয়, কি জানি কি হয়! রাতের কথা, দিনের কথা, ভাতের কথা, বস্ত্রের কথা, শিক্ষার কথা, দীক্ষার কথা, ধর্মের কথা, ভাবনার কথা, সবই যে অদৃশ্যের হাতেই নিয়ন্ত্রিত হয়, ছেড়ে দিতে হয়! কতজন খেয়ে বাঁচে, আবার কতজন খেয়েই পাড়ি জমায় পুরাতন অনিয়মের ধাঁচে! বলবে কষ্ট, বলবে না তাও যে জীবন নষ্ট! সারাজীবন শুনেছি বাবার হোটেল! যে হোটেলের বিলের জন্য নাই কোনো চিন্তা-ফাটেনা কথার ককটেল! মায়া আর মমতার আঁচলে ঢাকা ভাত-তরকারি যা শরীর মনকে সতেজ রাখে, শুধু অবুঝেরা বোঝেনা কত দামী এই হোটেল, এই হোটেল জীবনের জন্য কতটা দরকারী, কতটুকুন বীজ দানা চিপলে বের হয় কতটুকুন খাঁটি তেল। ইদানীং কিছু ভাতের হোটেল হয়েছে খোলা, হেথায় চলে কত অনিয়মের খেলা! হেথায় চলে মারমিট, চলে রিমান্ডের গল্প বলা! হায় হায় এই হোটেল জুড়ে-খাবারের পাশাপাশি চলে ছলা-কলা! বড় অফিসার হোটেলের মালিক, আহা কি সু্ন্দর খিলায় আর নিজের মতো করে আদর যত্ন করে ইচ্ছেমতো কিলায়-আবার যৌবনের বেসুর বাজনা বাজায়, হোটেলের পাশের আঙ্গিনায়! অন্যায় অত্যাচারের মাদুর বিছায় লোভ আর লালসায়! আবার প্রাচ্যের অক্সফোর্ডেও খুলেছে নতুন হোটেল “ভাতের হোটেল”, অসহায় নিরাপরাধের ক্ষুধার জ্বালা মিটায়, স্বল্প কল্পিত অপরাধে কঠিন বিচার সাজায়! আবার এর মালিকেরা খাওয়ার শুরুতে, মাঝেতে, শেষেতে মারধর করে আর জীবন প্রদীপ নিভায়! হায়রে নিয়তি! হায়রে অভাগা জাতি, জীবনের দাম তুচ্ছ, বাঘের মতো নাড়ে পুচ্ছ, তছনছ করে সকল শুভ্রতা-আগামীর যা ছিলো স্বচ্ছতা! ভালবাসা দিয়ে যেথায় আগলে রাখার কথা, সেথায় প্রাণনাশ, উঠে নাশকতার ধোঁয়া, উঠে সাগরসম ব্যথা! হৃদয়ে রক্তক্ষরণ হয়-মেঘে ঢেকে যায় স্বপ্নেরা-মাটি চাপা পড়ে নিথর দেহগুলো! নিজেদের বিবেকের দ্বার কি খুলবে না জাতির? “দেশ বদলাবে”-স্বপ্নটা দশের! সাংবাদিক জাতির আয়না সে আয়নাও ভেঙ্গে ফেলে দেশের কিছু অবুঝ মানুষ! তারা তাদের নিরাপত্তার কথা ভাবে না, ভাবে না তাদের একটা পরিবার আছে, আছে সুন্দর স্বাভাবিক জীবন! আবার বিপরীত যে নেই তাও কিন্তু নয় কিছু কিছু সাংবাদিক বিবেক বর্জিত তাদের কলমের খোঁচায় মিথ্যা নাচায়, কালির দোয়াতে রক্ত তোলে-এটাও দুঃখজনক! নিজেকে, নিজেদেরকে বদলাতে হবে, মানবিক হতে হবে সবার। সেই অধ্যায় কি ঝুলবে শিকায়? নিজেরা নিশ্চুপ থাকবে আজীবন, সচেতন হবে না, দেখবে না চেষ্টা করে পরিবর্তন আনতে ভাগ্যের ছেড়া খাতায়! নাকি সব দায়ভার তুলে দেবে নিয়তি, কঠিন নিয়তি আর নিষ্ঠুর নিয়তির কাঠগড়ায়।।

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ

মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

*

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নিয়তি

Update Time : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫