বাংলাদেশ ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ ও ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭ Time View

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল (সোমবার) উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও প্রশাসনের যৌথ উদ্যোগে শুকনী বিল ও পাঁচবাড়িয়া বিল এবং বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫০টি চায়না দুয়াড়ি জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।

দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান। অভিযানের সময় অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ ও ধ্বংস

Update Time : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫