বাংলাদেশ ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে – সৈয়দ মোঃ ফয়সল 

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ Time View

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এবং মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায় এবং প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা রুখতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের সবকিছু নিহিত আছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, তিনি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ১৫ বছর হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব নিয়ে তিনি বিএনপিকে সু-সংগঠিত করেছেন, যার ফলে বিএনপি এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলের সংকটে নেতাকর্মীদের পাশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৯১ সালে বিএনপি দেশ পরিচালনায় আসার পর মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন করেছেন, যা আজও বিদ্যমান। তাঁর দাবি, বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী-এমপি তাঁদের মতো উন্নয়ন করতে পারেননি।

উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক (সাবেক উপজেলা চেয়ারম্যান) সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, মশিউর রহমান, আলমগীর কবির প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে – সৈয়দ মোঃ ফয়সল 

Update Time : ০৪:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫