বাংলাদেশ ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অকৃতজ্ঞ

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯ Time View

মহসিন আলম মুহিন

কি আর লিখব, থাক না!

করেছি উপকার মটকায় এখন ঘাড়, তাই কি তারে বলা যাবে অকৃতজ্ঞ? না না থাক, বলবো না-আমিই অযোগ্য-যোগ্য না।।

ছিলো না কোন কিছু! নিয়েছিলো মোর পিছু, সারাদিন সারারাত থাকতো একি সাথ!

খাওয়া দাওয়া পড়ালেখা- বদলাতে হাতের রেখা, মোর পকেট যে হতো ফাঁকা!

রাখেনি এক তিলও মনে, নিজকে তাল গোনে, গুনুক না! থাক, অকৃতজ্ঞ তাকে বলবো না!

আমিই হয়তো অযোগ্য-যোগ্য না।।

ব্যবসা বোঝেনা কিছু! চাকরিরও দেখা নাই! মাথায় হাত রেখে ভাবে সর্বদাই! যদি পেতো অল্প কিছু পুঁজি। তাই নাকি? পুঁজি হলে হবে রুজি?

নে হাতে নে, যা আছে মোর কাছে, নিয়ে নে তোর কাছে। লেগে পর-একদিন বড় হলে-দুঃখ যাবে চলে। সত্যি দুঃখ গেলো চলে, সে শুধু আমায় গেছে ভুলে! যাক না, অকৃতজ্ঞ তাকে বলবো না, আসলে হয়তো আমিই অযোগ্য-যোগ্য না।।

সত্যিই বড় হলো, বাড়ি-গাড়ী সব হলো তার, এখন সে বড় জমিদার!এখন আমারে চেনে না ভাই, কিভাবে লিখে যাই, অতীতের কথা তার নাই মনে নাই! থাক, তাকে কি বলবো অকৃতজ্ঞ? না তা বলবো না! আমিই অযোগ্য-যোগ্য না।।

শুধু কি তাই, মোর মাথা গোঁজার ছিল একটু ঠাঁই! নোটিশ ছাড়াই নিয়ে নিলো তা-জানিনা কিসের তরে, কেন কেমন করে? এগুলো দেখে দেখে মাথাই শুধু ঘোরে! এরপর, এখন আরও একগাদা গালিগালাজ করে! আমারেই কয় লোভী, ভাবে না নিজেই পাপী! একা একা মনে মনে নিজেকে নিজেই বড় মানে! তাই কি তারে অকৃতজ্ঞ বলা যায়! না-না-তা বলা বড় ধায়! বিবেকে বাধে! আসলে সে অকৃতজ্ঞ না! আমিই অযোগ্য-যোগ্য না।।

# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

অকৃতজ্ঞ

Update Time : ০১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫