
প্রবীণ কুমার গুন লিটন বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ: শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কার ও মাইক্রোবাস মালিক চালক সমিতি উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫ টায় চান্দাইকোনা তেল পাম্প সংলগ্ন জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা কার ও মাইক্রোবাস মালিক চালক সমিতির হল রুমে উদ্বোধন করা হয়।
রায়গঞ্জ কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ লিটন শেখের সভাপতিত্বে ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহীন রেজা বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী শ্রী সঞ্জয় চন্দ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম ডাবলু,রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন লিটন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাবিল হোসেন ,এসএম সাগর সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফাহাদ আব্বাসী,চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 






















