বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি:

“ডিজিটাল সাক্ষরতা প্রসার, আলোকিত ভবিষ্যৎ সবার”—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তারা বলেন, ডিজিটাল যুগে শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সাক্ষরতার কোন বিকল্প নেই।

এরই অংশ হিসেবে দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, খাগড়াছড়ির উদ্যোগে জেলা সদরস্থ পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম।

খাগড়াছড়ি সনাকের ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন সনাক সদস্য মধুমঙ্গল চাকমা, ডা: মোঃ শহিদুল্লাহ, এম এ মর্তুজা পলাশ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা পারভীন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষাসেবার মানোন্নয়নে এসিজি’র উদ্যোগে মতবিনিময় সভা হয়। সভাটি সঞ্চালনা করেন সনাক-টিআইবির খাগড়াছড়ি এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এসিজির সমন্বয়ক নিঅং মারমা, ইয়েস দলনেতা ফাহিম আহম্মাদ, সাবেক দলনেতা আরাফাত হোসেন রিজভীসহ অন্যান্য ইয়েস সদস্যরা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। ডিজিটাল সাক্ষরতার প্রসারই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে এগিয়ে নিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খাগড়াছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫