
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফেসবুকের কমেন্ট বক্সে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন দীপক বিশ্বাস (৩৫) নামের এক হিন্দু যুবক। অভিযোগ উঠেছে, তিনি দেশের একটি জাতীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত খবরের নিচে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং পরক্ষণেই মুসলিম জাতিকে উদ্দেশ্য করে অবমাননাকরভাবে লিখেন— “মসজিদে বাসর রাত করে তোর জাতি রা।”এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।এই ঘটনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযুক্ত ব্যক্তির বাড়িতে যাওয়া হয়েছে, কিন্তু তিনি কাজের উদ্দেশ্যে বাইরে থাকায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানিয়েছেন, যারা পরবর্তীতে এমন মন্তব্য বা আচরণ করবে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক বিশ্বাস জকিগঞ্জের ৫নং সদর ইউনিয়নের রহিমখার চক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।এই ঘটনায় প্রশাসন সতর্ক করে দিয়েছেন, কেউ সামাজিক মাধ্যমে ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























