বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় পুলিশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবের টহল জোরদার।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪ Time View

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি 

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমা পুনঃনির্ধারণের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির সাত দিনেও ভাঙ্গায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বাধা বা প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়নি।

সকাল ৬টা থেকেই ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল। নিরাপত্তা জোরদার করতে টহলও বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, মানুষের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড, সুয়াদী ও মুনসুরাবাদ এলাকায় মহাসড়কে অবরোধকারীদের উপস্থিতি নেই। তবে পুকুরিয়ায় সকালে কিছু ব্যক্তি রাস্তা দখলের চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, “পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য পুলিশ মাঠে রয়েছে। আজ কোথাও বড় ধরনের অস্থিরতার খবর নেই।”

রেলপথেও আজ কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, “গতকাল (সোমবার) আমাদের থানার গাড়িগুলো ভাঙচুর করা হয়, ফলে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। তবে আজ সকাল থেকে সবকিছু নিয়ন্ত্রণে।”

সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভাঙ্গা থানা পরিদর্শনে আসেন। তারা স্থানীয়দের দাবির বিষয়ে ‘ইতিবাচক বার্তা’ থাকার আশ্বাস দেন এবং আইন মেনে চলার আহ্বান জানান।

ভাঙ্গার ইউএনও মিজানুর রহমান বলেন, “জনগণের দাবি বিবেচনায় রেখে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করা হয়েছে। আশা করি আন্দোলনকারীরা শিগগিরই ইতিবাচক বার্তা পাবেন।”

প্রসঙ্গত, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গাবাসী আন্দোলনে নামেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর শনিবার থেকে তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়, যা গতকাল সোমবার সহিংসতায় রূপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় পুলিশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবের টহল জোরদার।

Update Time : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫