বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের কনসালটেশন ওয়ার্কশপ।

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩ Time View

মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় প্রতিনিধি:  

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক ডালিয়া ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

পঞ্চগড় জেলায় ১ হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। দুই ধাপে ১৮ কর্মদিবসের এ কার্যক্রমের মধ্যে প্রথম ধাপে ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বিতীয় ধাপে ৮ দিন কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলায় ৯০ হাজার শিক্ষার্থী টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে ২০১৯ সালে বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন, যার মধ্যে ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

ওয়ার্কশপে পঞ্চগড়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের কনসালটেশন ওয়ার্কশপ।

Update Time : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫